শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের জাফলংয়ে টিলা কেটে পরিবেশ ধ্বংস করে অবৈধ পন্থায় উত্তোলিত পাথর জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বল্লাঘাট বাবুলের জুম নামক এলাকায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের নেতৃত্বে প্রকাশ্যে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত ৭’শ ঘনফুট পাথর ২৮ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এসময় থানার এস আই সমিরন দাস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় পাথর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
স/এষ্

