বাঘারপড়া (যশোর): ১ জুন বাঘারপাড়ার অাইসিটি ভবনে ব্যানবেইজের তত্ত্বাবধানে প্রধান শিক্ষকদের ১৫ দিন ব্যাপী অাইসিটি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ বেগম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ ওয়াহিদুজ্জামান।বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ বাঘারপাড়া শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ এমদাদ হোসেন,সভাপতি মোঃ বজলুর ররহমান এবং একাডেমিক সুপারভাইজার মোঃ ওয়াহিদুজ্জামান।একই সঙ্গে আইসিটি বিষয়ে সহকারী শিক্ষকদের প্রশিক্ষনের সমাপ্তি অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি সকল শিক্ষকদেরকে যুগের চাহিদানুযায়ী শিক্ষাদানে অাইসিটির যথাযথ ব্যবহারের অাহবান জানান।
স/এষ্

