সালথায় ভোটারদের দ্বারে দ্বারে এমপি লাবু চৌধুরী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের-২, আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে মাঠ চষে বেড়াচ্ছেন। (১৯ ডিসেম্বর) মঙ্গলবার দিনব্যাপী সালথা উপজেলার বিভিন্ন এলাকায় এপ্রচারণা করেন তিনি। এসময় সাধারন জনগনের কাছে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন লাবু চৌধুরী।
এসময় সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান খন্দকার সাহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় লাবু চৌধুরী বলেন, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের এক হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, স্বাধীনতা স্বপক্ষের প্রতীক ও সংসদ উপনেতা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতীক নৌকার পক্ষে কাজ করে বিপুল ভোটে নৌকাকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করুন। নৌকাই একমাত্র উন্নয়নের প্রতীক।

