ঢাকামঙ্গলবার , ৩০ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কমলনগরে ইউপি মেম্বারের প্ররোচনায় ১৫-বছরের কিশোরী অন্তঃসত্তা !

admin
মে ৩০, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

এ.কে আজাদ (জেলা প্রতিনিধী) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়নের ১নং ওয়ার্ড এর মেম্বার আবুল বাশারের প্ররোচনায় ১৫বছরের কিশোরী শাহীনূর অন্তঃসত্তা হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, একই এলাকার বখাটে করিম শাহীনূরের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর ধীরে ধীরে শারীরিক সম্পর্ক গড়ে উঠার পর ঐ কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক ইউপি মেম্বারের নিকটাত্মীয় হওয়ায় উঠান বৈঠকের মাধ্যমে শালিশী করে ধর্ষিত শাহীনূরের পক্ষ না নিয়ে ধাঁমা-চাপা দেওয়ার অপচেষ্টা চালাতে থাকে। পরবর্তিতে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টির মধ্য দিয়ে সচেতন এলাকাবাসী আইনের সুফল পেতে নারী ও শিশু নির্যাতন আইনের মামলা দায়েরের পরামর্শ দেন। এরপর শাহীনূর বাদী হয়ে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করে। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে জুডিসিয়াল ম্যজিস্ট্রেট কে তদন্ত পূর্বক রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রদান করেন। অত্র মামলাটি দায়ের করার পর থেকে শাহীনূর ও তার পরিবারবর্গ ইউপি মেম্বারের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে বলে একাধিক সূত্র জানায়। এ ব্যাপারে নির্যাতিত শাহীনূর এর বাবা রুহুল আমিন জানান, আমার মেয়েকে বখাটে ঐ ছেলে নষ্ট করার পর আমি বহুবার বিচারের আশায় ইউপি মেম্বারের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছি। তার কাছ থেকে হুমকি ছাড়া কিছুই পাইনি, বরং আমাদেরকে এখান থেকে উৎখাত্ত করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা হয় নির্যাতিত শাহীনূর এর সঙ্গে, সে জানায় তার বাবা খেটে খাওয়া একজন মৎসজীবী জেলে। করিম আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং আমি কোন কিছু বুঝে উঠার আগেই আমার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে চেক-আপ করার পর জানতে পারি আমি অন্তঃসত্তা হয়ে পড়েছি। বর্তমানে আমি ৭মাসের অন্তঃসত্তা। সে আরো জানায়, ইউপি মেম্বারের প্ররোচনায় করিম আমাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেছে। এ বিষয় কথা হয় অত্র ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি নূর নবীর সঙ্গে, সে জানায় নির্যাতীত এই মেয়েটির বিচার মেম্বারই করতে পারতো। কিন্তু সে বিষয়টি ধাঁমাচাপা দেওয়ার উদ্দেশ্যেই একের পর এক নেক্কার জনক ঘটনা ঘটিয়ে চলেছে। মামলার বিবরনী সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন এই মামলায় ইউপি মেম্বার ২নং আাসামী। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

স/এষ্