ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ১০, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান

তৌকির আহমেদ শাহীন,তারাকান্দা ( ময়মনসিংহ)  প্রতিনিধি :ময়মনসিংহের তারাকান্দায় ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ২০২৩ সালের পাচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
তারাকান্দা  ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম উপলক্ষে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তারাকান্দা  উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা  চেয়ারম্যান এড.ফজলুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা,, তারাকান্দা  থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ , সংবর্ধনা প্রাপ্ত নারী জয়িতারা।  অনুষ্ঠানে সংবর্ধিত পাচ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, চাঁদর ও সনদপত্র প্রদান করা হয় ।
স/বি