গৌরীপুরে নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে । ৯ ডিসেম্বর (শনিবার) বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্দ্যোগে ক্লাব প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অনুষ্টানটি অনুষ্টিত হয়।
বিদায়ী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে একাডেমি সুপারভাইজর কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মাহাবুব আলম, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, প্রাণী সম্পদ কর্মকর্তা হারুন উর রশিদ, প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, পৌর সভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আল ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, ম্যানেজার রুপালি ব্যাংক সোবল চন্দ্র ঘোষ, উপজেলা ত্রান কর্মকর্তা সোহেল রানা পাপ্পু প্রমুখ।

