গৌরীপুরে শ্রমিক লীগের মতবিনিময় সভায় সোমনাথ সাহা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ গৌরীপুরে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রামগোপালপুর ইউনিয়নের গুজিকা গ্রামে আর এম জি অটোরাইস মিল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।
উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল বারেকের সভাপতিত্বে ও রামগোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হাসিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, বোকাইনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাফেজ আবুল হাসেম, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ডৌহাখলা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ খান, ২ং গৌরীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ, ডৌহাখলা ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলাম আল চিশতি নিজামী, বোকাইনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এসএম হৃদয় প্রমুখ।
স/বি

