ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্ত্রী পিয়ন পোস্টে চাকুরি পাওয়ায় প্রতিপক্ষ বাড়ী-ঘর ভাংচুর লুটপাটসহ স্বামীকে পিটিয়ে আহত করেলো

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ৪, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রী পিয়ন পোস্টে চাকুরি পাওয়ায় প্রতিপক্ষ

বাড়ী-ঘর ভাংচুর লুটপাটসহ স্বামীকে পিটিয়ে আহত করেলো

গৌরীপুর প্রতিনিধি- স্ত্রীর পিয়ন পোস্টে চাকুরি হওয়ায় প্রতিপক্ষ বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর লুটপাটসহ স্বামীকে পিটিয়ে আহত করে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তুপুর ইউনিয়নের মখুুরিয়া গ্রামে। এ ঘটনায় আহতের বড় ভাই মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উল্লেখিত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলামের স্ত্রী লাভলি আক্তারের তালে হোসেন উচ্চ বিদ্যালয়ে পিয়ন পোস্টে চাকুরি হয়। এ নিয়ে প্রতিপক্ষ রামচন্দ্রনগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আজিজুল হক (৩৫), আবু তালেবের ছেলে মোঃ সারোয়ার মিয়া (২২), মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ নাইম মিয়া (২০), আবুল কাশেমের ছেলে মোঃ মোমেন মিয়া (২০), জনাব আলীর ছেলে আঃ হক (৩০), তারা মিয়ার ছেলেজামাল মিয়া (৩৫), লাল মিয়ার ছেলে আবু তালেব (৫০), মোঃ মোজাম্মেল হক (৩০) এলাই নেওয়াজের ছেলে মোঃ ইস্কান্দর (২৩) ও আজিজুল ইসলামের স্ত্রী মোর্শেদা বেগম (৩০) ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল আনুমানিক ১১টায় শফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে অকথ্যভাষায় গালাগালিজ করতে থাকে। শফিক বাঁধা সৃষ্টি করায় প্রতিপক্ষ উত্তেজিত হয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে শফিককে গুরুত্বর আহত করে। এ সময় তারা ঘর ভাংচুর করে লুটপাট চালায়। ঘরে রক্ষিত নগদ ১ লক্ষ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। পরে এলঅকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।