গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব – ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কে দারিয়াপুর এলাকায় শুক্রবার দুপুরে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ধান ব্যবসায়ী শরীফ মিয়া (২৮) মারা গেছেন। তিনি মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। নিহত শরীফের ছয় মাসের এক পুত্র সন্তান রয়েছে।
ঘটনার পর পিকআপটিকে উপজেলার মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোণা বাজারে আটক করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এছাড়াও এ বাজারে পিকআপ মালিক আবু রায়হানের মনিহারি দোকানে ভাংচুর করে তাঁরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে শরীফ অচিন্তপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় গৌরীপুর থেকে ছেড়ে আসা পিকআপের সাথে দাড়িয়াপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরীফ মারা যান। পরে বিকালে পিকআপটিকে মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোণা বাজারে আটক করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়াও এ বাজারে পিকআপ মালিক আবু রায়হানের মনিহারি দোকানে ভাংচুর করে তাঁরা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পিকআপটি আটক করা হয়েছে।
স/বি

