ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায়   মোটরসাইকেল আরোহী২ জন নিহত 

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ১৬, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায়   মোটরসাইকেল আরোহী২ জন নিহত 

তারাকান্দা ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ নভেম্বর )দুপুর দেড়টায় উপজেলার ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে।
নিহতরা হলেন -ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পূরাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে মুরাদ মিয়া(৪০) এবং একই গ্রামের মোহাম্মদ আলী (৬০)।
জানা গেছে, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে দুপুর দেড়টায় ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী মোটরসাইকেলের সাথে তারাকান্দা থেকে ময়মনসিংহগামী সিএনজির মধ্যকার সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ঐ দুইজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান,দূর্ঘটনাটি সংগঠনের পর থানা পুলিশের সহায়তায় লাশগুলোসহ সিএনজি ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দুটি থানা পুলিশের হেফাজতে ছিল।
স/বি