জবি প্রতিনিধি (জি এ এমমাহফুজ আলম): “জিনমে মুখবদ্ধ আজি যুক্তির শতদল, বিশ্বজনে পৌছে দেয় প্রণ্যের কল্লোল” এই স্লোগান কে ধারণ করে গত ২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় এর কার্জন হলের পার্শে অবস্থিত ফজলুল হক মুসলিম হলে শুরু হয়েছিল ১০ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০১৭।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৩২ টি দল, জেএনইউডিএস কোয়ার্টার ফাইনালে কুয়েটকে হারিয়ে সেমিফাইনালে অবতীর্ণ হয় ঢাবির শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ডিবেট ক্লাবের বিপক্ষে। সেখানেও জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) ৩-০ ব্যবধানে জয়লাভ করে আজ ২৮ মে-২০১৭ ফাইনালে ঢাবি বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব এর বিপক্ষে অবতীর্ণ হয়। টানটান উত্তেজনার এ বিতর্কে, অবশেষে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে জেএনইউডিএস, এই টিমে বিতার্কিক হিসেবে ছিলেন- সাবিক তাহমিদ, সাইফুর রহমান আহসানি, সবুজ রায়হান ও মুশফিকুর মুজাহিদ অনিক আর উপদেষ্টা হিসেবে যিনি সর্বদা এই টিমের সাথে ছিলেন তিনি হলেন জেএনইউডিএস এর সাবেক কৃতি বিতার্কিক গাজী আবু হোরায়রা। পুরা বিতর্কে ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট হয় জেএনইউডিএস টিমের ফাইনালের উপনেতা- সাবিক তাহমিদ। আর ফাইনাল বিতর্কের সময় আরো উপস্থিত ছিলেন জেএনইউডিএস এর সাবেক সাধারণ সম্পাদক ইমরান হাফিজ তালুকদার, বর্তমান সভাপতি শাকিল আহমেদ, নিলয়, মাহিদুল, হাদি সহ আরো অনেক নবীন সদস্য।
স/এষ্

