ঢাকাশুক্রবার , ৩ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়ায় বাসে আগুন

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ৩, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় বাসে আগুন

শেখ বিপ্লব ময়মনসিংহ বিভাগীয় প্রধান- নেত্রকোনার কেন্দুয়া নতুন বাসষ্ট্যান্ডে অবস্থানরত হিরণ এন্টারপ্রাইজ নামে একটি বাসে বুধবার (১ নভেম্বর) গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে বাসটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশে অবস্থানরত হিমালয় ও শাহসুলতান (র:) নামে অপর দুইটি বাসে সামান্য দাগ হয়েছে। পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া হিরণ এন্টারপ্রাইজের মালিক হিরণ মিয়া জানান, বাসটি মদন-চট্টগ্রাম চলত। অবরোধের কারণে দূরপাল্লার আমার এই বাসটি নতুন বাসষ্ট্যান্ডে রাখা ছিল। রাত ৩টার দিকে এক দোকানদার ও এক পুলিশ বাড়িতে গিয়ে আমাকে ডেকে তুলে জানায় আমার বাসে কে বা কারা আগুন দিয়েছে। দ্রæত এসে দেখি বাসটি দাউ দাউ করে জ্বলছে।

স্থানীয়রা জানান, বুধবার (১ নভেম্বর) রাত আড়াইটা থেকে ৩টার দিকে বাসটিতে আগুন জ্বলছে। আগুন দেখে রাতের টহল পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটানাস্থল পরিদর্শন করেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আসাদুল হক ভূঞা।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হোসাইন মোহম্মদ ফারাবী ও কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, এসিল্যান্ড রাজিব হোসেন ঘটাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আরও জানান, আগুনের এই ঘটনাটি নাশকতা না নরমালি আগুন তা গুরত্বের সাথে দতন্ত করে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।