ঢাকাশুক্রবার , ৩ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন শ্যামগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ৩, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মুসলিম স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন শ্যামগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ

শ্যামগঞ্জ থেকে মোরসালিন আহমেদ মূসা- হযরত শাহজালাল (রহমতুল্লাহি আলাইহি)-এর আগমনের ২৫০ বছর আগে ৪৪৫ হিজরি মোতাবেক ১০৫৩ খ্রিস্টাব্দে হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী রহমতুল্লাহি আলাইহি বৃহত্তর ময়মনসিংহে ইসলাম প্রচার শুরু করেন। তখনকার সময় ইমান- ইবাদতের চেতনায় উজ্জীবিত হয়ে শ্যামগঞ্জের মিনারে মিনারে ধ্বনিত হয় তাওহীদ, রিসালাতের অমিয় বাণী। ঈদ, জুমার দিন হাজার হাজার মানুষ পায়ে ় হেটে বহুদূর পথ  পাড়ি দিয়ে শ্যামগঞ্জ বড় মসজিদে এসে কোরআনের তাফসির এবং নামাজ আদায় করতে। মসজিদ তথা পূর্ণাঙ্গ দ্বীনি প্রতিষ্ঠান বড় মসজিদের ফজিলত নেওয়ার জন্য ।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে বর্তমান চাল মহাল সংলগ্ন ( বাংলা ১২৮০/ইংরেজি ১৮৭৩ খ্রিস্টাব্দে) তৎকালীন ধর্ম প্রান মুসলমানগন নামাজ আদায়ের জন্য টিনের ছাপড়া দিয়ে মসজিদটি তৈরি করেন। পরবর্তীতে সেটি ছোট আকারে তিন গম্বুজের ছোট একটি মসজিদে রূপান্তরীত হয়, কালের স্রোতধারায় মসজিদটি শ্যামগঞ্জের গর্ব ও ঐতিহ্যের স্মারক ”বড় মসজিদ”নামে পরিচিতি পায় ।

ইতিহাস এবং প্রবীণ মুসল্লিদের কাছ থেকে জানা যায় তৃতীয়বারের মতো যখন মসজিদটি পূর্ণ নির্মাণ হয় তখন মসজিদের মুসল্লী এবং এলাকাবাসী নিজেরাই কাদামাটি আগুন পুড়িয়ে ় মসজিদের জন্য ইট তৈরি করেন । ১৯৩৫ সালে বেঙ্গল ওয়াক্ফ এক্ট্যার অধীনে মসজিদটি পাবলিক ট্রাস্টে পরিণত হয়।

প্রায় ৩৮ শতাংশের জমির উপর নির্মিত এই ‘বড় মসজিদ’ ৩ তলা সুরম্য স্থাপত্য নিদর্শন দারা বেষ্টিত। বর্তমানে মসজিদের দৈর্ঘ্য ৯০ ফুট ও প্রস্থ ৭০ ফুট। ১৬৬২৮ ইঞ্চি স্কয়ার ফিটের মসজিদটিতে প্রতি তালায় নামাজের কাতার ২০টি। অন্তত চার হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। অপূর্ব অলঙ্করণে সুশোভিত মসজিদের ৭০ ফুট উঁচু মিনারটি নান্দনিক সৌন্দর্যের নিদর্শন হয়ে দাড়ীয়ে আছে।

স/বি