ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে আগুনে পুড়ে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি 

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ২, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে আগুনে পুড়ে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি 

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা মহল্লায় বুধবার দিনগত রাতে চাটাইয়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন গোডাউনের ভাড়াটিয়া রইছ উদ্দিন, আবুল কালাম ও সুরুজ আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাটাই ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে চাটাই ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করার জন্য উক্ত গোডাউনে সংরক্ষণ করে রেখেছিলেন। এদিন রাত তিনটায় হঠাৎ গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। শুকনো ও দাহ্য বস্তু হওয়ায় মূহুর্তে আগুন ছড়িয়ে যায় পুরো গোডাউনে। এলাকাবাসীদের সহযোগিতায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৌরীপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান- গৌরীপুর ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক কল দিলেও মাত্র এক কিলোমিটার দূরত্বে আসতে তাদের একঘন্টার বেশি সময় লেগেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে এ ব্যাপারে গৌরীপুর ফায়ার সার্ভিসের কোন বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান- আগুন লাগার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
স/বি