ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে যুব উন্নয়ন দিবস উদযাপন

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ১, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে যুব উন্নয়ন দিবস উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গৌরীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান।

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ। এছাড়াও এতে বক্তব্য দেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।