ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গৌরীপুর প্রেসক্লাবের মানব বন্ধন

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৩০, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সমাবেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গৌরীপুর প্রেসক্লাবের মানব বন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির সমাবেশ স্থলে সাংবাদিকদের উপর  হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া আহত সাংবাদিকদের চিকিৎসার সুব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শাহীন, কার্যকরী কমিটির সহসভাপতি আলী হায়দার রবিন, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ।