হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবী করে তাকে (শ্যামল কান্তি) গ্রেফতারের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছাত্র, শিক্ষক ও জনতা দুই কান ধরে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানায়।
শনিবার বেলা সাড়ে দশটা থেকে সোয়া এগারোটা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র যুব ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছাত্র, শিক্ষক ও জনতা অংশগ্রহণ করে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানায়। একই সাথে মানববন্ধনকারীরা এ মামলা নি:শর্ত প্রত্যাহারের দাবী জানানো হয়।
স/এষ্

