ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় অর্ধশত বাড়িঘরে হামলা ও ভাংচুর

admin
মে ২৭, ২০১৭ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইশ্বরদী গ্রামের অর্ধশত বাড়িঘরে দফায় দফায় হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ঘরের আসবাবপত্র ও ফসল লুটপাট করা হয় বলেও অভিযোগ ক্ষতিগ্রস্তদের। শুক্রবারও উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এদিকে ক্ষতিগ্রস্ত পক্ষ ফের হামলার আশংকা প্রকাশ করছে।

ক্ষতিগ্রস্তরা জানায়, গত ইউপি নির্বাচনে ভোট দেয়া না দেয়াকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। গত রোববার পাচু মাতুব্বর গংরা কয়েকশত লোকজন ঢাল-সরকী, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষের অর্ধশত বাড়ীঘর ভাংচুর করে। এরপর থেকেই চলছে দফায় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা। গতকাল শুক্রবারও উভয়গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বিভিন্ন বাড়ী ও ঝোঁপঝাড়ে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমান ঢাল-সরকীসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করে। তিনি জানান, উভয়পক্ষ ফের সংঘর্ষে না জড়াতে পারে সে লক্ষ্যে পুলিশ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে।

তিনি জানা, দীর্ঘ দিন ধরে এঘটনা চলে আসছে। গত ২৭ ও ২৮ এপ্রিল উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে থানায় উভয় পক্ষ পৃথক দৃটি মামলা দায়ের করে। যেহেতু একই ঘটনায় বারবার হামলার ঘটনা ঘটছে তাই এখন নতুন করে মামলা দায়েরের সুযোগ নেই।

স/এষ্