ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিক্ষা সপ্তাহে নলছিটিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন শিল্পমন্ত্রী

admin
মে ২৭, ২০১৭ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে শিক্ষা সপ্তাহ, সূজনশীল মেধা অন্বেষন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের পুরস্কার সহ কৃষক মাঠ স্কুল, ল্যাকটেটিং মাদার প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ৷

শনিবার সকালে মন্ত্রি উপজেলার মধ্য গৌরিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক মাঠ স্কুলের উদ্বোধন করেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক খলিলুর রহমান মৃধা।

নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ল্যাকটেটিং মাদার প্রশিক্ষণের সূচনা করেন । নির্বাহী অফিসার মোহম্মদ আশ্রাফুল ইসলাম সভাপতিত্ব করেন। একই মন্ঞ্চে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দপ্তরের আযয়োজনে জাতিয় শিক্ষা সপ্তাহের সৃজনশীল মেধা অন্বেষন ও বিভিন্ন ক্যাটাগোরিতে বিজযয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ৷

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিতি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহম্মদ শাহ্ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেযয়ারম্যান অ্যাডভোকেটমোহম্মদ ইউনুস লস্কর, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ আনোয়ারুল আজিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন ,একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন ৷

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক(ভোকেশনাল ) ও শ্রেষ্ঠ শিক্ষার্থী তিনটি পর্যায়ে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়েছে। বিজ্ঞান মেলায় প্রথম স্থান নলছিটি মার্চেন্টস মডেল স্কুল এন্ড কলেজ এবং দ্বিতীয় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ,তৃতীয় হয়েছ বিজি ইউনিয়ন একাডেমী । কলেজ পর্যায় প্রথম নলছিটি ডিগ্রী কলেজ, দ্বিতীয় দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে, তৃতীয় জেড এ ভূট্টো ডিগ্রি কলেজ । শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিখিল চন্দ্র মন্ডল, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচিত হয়েছে যথাক্রমে মোহম্মদ রাসেল খান (সাধারণ), সামসুল আলম খান বাহার (কলেজ), বিন-ই-আমিন (ভোকেশনাল ) ও শিক্ষার্থী বিজয়ীতা দাস স্নিগ্ধা। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজে ।

স/এষ্