ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা

admin
মে ২৭, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদে অত্র ইউপির বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরে ১ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৪৪৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে উন্মুক্ত বাজেট উপলক্ষ্যে অত্র ইউপির চেয়অরম্যান মোঃ সাইদুর রহমান কেটু এর সভাপতিত্ত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত জনতার মাঝে ১ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৪৪৯ টাকার বাজেট পাঠ করেন ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কেটু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আব্দুল হাকিম, ইউপি সদস্য মোঃ হেলালুজ্জামান হেলাল, মোঃ শাহিন জামান, ইয়াদ আলী, ইউপি সদস্যা মোছাঃ রাজিয়া বেগম, তপতী বালা, উদ্যোক্তা মোঃ আলমগীর হোসেন ও গ্রাম আদালত সহকারী লিজা আক্তার প্রমুখ।

স/এষ্