ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

আওয়ামীলীগ সরকার দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধ পরিকর

admin
মে ২৭, ২০১৭ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

শাহআলম, গোয়াইনঘাট থেকেঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন আওয়ামীলীগ সরকার দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধ পরিকর। আওয়ামীলীগ সরকার সব সময় দেশের উন্নয়নে বিশ্বাসী। গতকাল শনিবার গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের খলামাধব বিদ্যালয়ে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলা উদ্দিন’র সভাতিত্বে ও ছাত্রলীগ নেতা ফয়জুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও আলীরগাাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, সিলেট পল্লী বিদ্যুৎ সমতি-২ এর জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র সরকার, সভাপতি নৃত্যানন্দ দাশ, ওসি গোয়াইনঘাট মো. দেলওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশিকুর রহমান, যুবলীগ নেতা তাজ উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, শুভাস দাস, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সুমন, আশরাফ জামিল লায়েক প্রমুখ।
পরে এমপি ইমরান আহমদ ১৭ লক্ষ টাকা ব্যায়ে পীরের বাজার ও খলামাদব গ্রামে ৩২৭ টি পরিবার ও ৬৫ লক্ষ টাকা ব্যায়ে ফতেহপুর ইউনিয়নে ১২৪ টি পরিবারের মাঝে বিদ্যুতায়ণ ও ১২ লক্ষ টাকা ব্যায়ে পাতনী খালের উপর নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন করেন।

স/এষ্