ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জে তেলের গোডাউনে আগুন লেগে প্রায়  ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

admin
মে ২৭, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে তেলের গোডাউন আগুনে পুড়েগেছে। শনিবার ভোর রাতে মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর এলাকায় সততা ফুড প্রোডাক্টসের গোডাউনে রাখা বিভিন্ন তেলের কাটুন পুড়ে গেছে। এসময় সয়াবিন, শরিষা ও ভিজিটেবল তেল ভরা প্লালস্টিকের বোতল গলে গিয়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। সততা ফুড প্রোডাক্টসের মালিক মো: আলী হোসেন হাওলাদার জানান, ভোর রাতে বিদ্যুৎতের সট সাকিটে থেকে আগুনের সূত্রপাত হয়। গোডাউনের দারোয়ানের কাছ থেকে খরর পেয়ে ঘটনাস্থলে এসে  ফায়ার সার্ভিসকে খবর দিলে পাশ্ববর্তী ব্যবসায়ী ও  ফায়ার সাভির্সের লোকজনের সহায়তায় ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শওকত আলী জোদ্দার জানান,আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে ।বিদ্যুৎতের সট সাকিট  থেকে লাগা আগুন গোডাউনে থাকা তেল পুড়ে গেছে এছাড়াও এখানে থাকা মালা মাল পুড়েগেছে। প্রাথমিক ভাবে ধারনা করছি প্রায় ৫০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে।

স/এষ্