ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্রীলংকায় অতিবৃষ্টি বন্যা ও ভূমিধসে নিহত ৯১

admin
মে ২৬, ২০১৭ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

মৌসুসী বায়ুর প্রভাবে অতিবৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে অন্তত ১১০ জন। এ দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, নিহত ব্যক্তির সংখ্যা ৯১‍ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে আরও ১১০ জন। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় কয়েক শ বাড়িঘর ধ্বংস হয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া দক্ষিণ ও পশ্চিমের এলাকাগুলোর প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ভাজিরা আবেবর্দনা জানান, আগামী কয়েকদিনেও আবহাওয়া প্রতিকূল থাকবে। নদীর আশপাশ ও ভূমিধস প্রবণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে অবস্থানের জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে, বৈরি আবহাওয়ার কারণে সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টা উদ্ধারকর্মী ও দ্রাতব্য প্রতিষ্ঠানগুলোকে সজাগ থাকতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী দানেশ গানকন্দ সাংবাদিকদের বলেন, প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্য দিয়ে বর্ষাকাল শুরু হয়েছে। কিছু এলাকায় পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। তবে ত্রাণ তৎপরতা চলছে। ভয়াবহ দুর্যোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা জাতিসংঘ ও প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে এক বিবৃতিতে সরকার বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা কামনা করেছে। প্রসঙ্গত, গতকাল ২৫ মে বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ শুরু হয়। এতে বিভিন্ন স্থানে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দেশটির নৌ-বাহিনীর একশ’ নাবিক ও অন্তত ২০টি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। বিমান বাহিনী তাদের হেলিকপ্টার ও প্লেনের মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণ বিতরণে সাহায্য করছে। মৌসুমী বায়ু প্রবাহের সময় ভারত মহাসাগরীয় উষ্ণমণ্ডলীয় এলাকায় অবস্থিত এ দ্বীপ রাষ্ট্রটিতে ভূমিধসের ঘটনা নিত্য নৈমিত্তিক। এবছর বর্ষার শুরুতেই ভয়াবহ দুর্যোগের মুখে পড়ল দেশটি।

স/এস্