ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ বহিষ্কার

abu naser
আগস্ট ২৩, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহ বহিষ্কার

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং সংগঠন পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (২৩ আগস্ট) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী (রিয়ান) ও সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদ।

ছাত্রলীগের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে ইসমাইল জবিউল্লাহকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।