ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

abu naser
আগস্ট ১৫, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন, সালথা প্রেসক্লাব সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,  আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ  ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।