ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কেশবপুরে রস্ক প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

admin
মে ২৬, ২০১৭ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি : শুক্রবার সকালে কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রস্ক প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি ।তিনি বলেন বর্তমান সরকার চায় জনগন যেন হতাশায় না ভোগে।আমাদের ছেলে মেয়েরা বসে থাকবেনা, তারা ভাল কিছু করার স্বপ্ন দেখবে। নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার মধ্য দিয়ে দেশের উন্নয়নে কাজ করবে। তিনি বলেন আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের প্রিয় মার্তৃভূমি এই বাংলাদেশ অচিরেই উন্নত দেশগুলোর কাতারে যুক্ত হবে।আর এই স্বপ্ন দেখে ছিলেন বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান।সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানে সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ও রক্স প্রকল্পে উপপ্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও নাসিমা সাদেক, থানার ওসি সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান,কারিতাস খুলনার দাউদ জীবন দাস ,সেভ দ্যা চিলড্রেনের নিশাদ, প্রশিক্ষণার্থী সাগর দাস ,হালিমা খাতুন প্রমুখ। প্রশিক্ষণ প্রদানকারি প্রতিষ্ঠান কারিতাস ৪টি ট্রেডে ১০০ জন ঝরেপড়া শিক্ষার্থীকে বাছাই করে এপ্রকল্পের অধিন সরকারী অর্থায়নে তিন মাসের করে এ প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনশক্তিতে রুপান্তর করবেন বলে কর্তৃপক্ষ তাদের বক্তব্যে উল্লেখ করেন।

স/এষ্