ঢাকাশুক্রবার , ২৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাফলংয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে ৪ জন দগ্ধ

admin
মে ২৬, ২০১৭ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে রাতের আধাঁরে বসতঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘুমন্ত অবস্থায় চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাফলংয়ের নয়াবস্তির জুমপাড় এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগদ্ধরা হলেন নয়াবস্তি গ্রামের আলতাফ আলীর ছেলে আরফান মিয়া (৪৫), কাজিম উদ্দিনের ছেলে মতিউর রহমান (৩০), শামসুল হকের ছেলে সুজন (২৮), আবদুল মালিকের ছেলে সুহেল আহমদ (২৫)। এদের মধ্যে আরফান মিয়া ও মতিউর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতরা জানান বৃহস্পতিবার রাতে জুম পাড়ে পাথর কোয়ারীর গর্তের পাশের একটি অফিস কক্ষে তারা ঘুমিয়ে ছিলেন। গরমের কারণে অফিস কক্ষের জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েন তারা। গভীর রাতে দর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল বা কেরোসিন ছুঁড়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এস তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার জানান পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্