বিদেশে নিয়ে নির্যাতনের মাধ্যমে মুক্তিপন দাবী
সাঈদ ইবনে হানিফ। বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়ায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে বিদেশে নিয়ে গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপন দাবী করেছেন বলে অভিযোগ করেছেন এক ভোক্তভোগী দম্পতি। উপজেলার বন্দোবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মুহাসিন আলী মন্ডলের স্ত্রী লতিফা খাতুন (৩০) জানান বছর খানেক আগে পাশ্ববর্তী জৈনিক ব্যক্তির আত্মিয়তার সূত্র ধরে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রায় গ্রামের সিঙ্গির বাজার এলাকার মৃত গোলাম মন্ডলের পুত্র সাইফুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আশানুর বেগম (৩৮) লতিফা ও তার স্বামী মুহাসিন কে সৌদি আরবে ভাল চাকুরী দেওয়ার প্রলভন দেখিয়ে তাদের কাছ থেকে সাড়ে ৯ লক্ষ টাকা গ্রহণ করে। অনেক পিড়াপিড়ির পর তার স্বামী মুহাসিনকে সৌদি আরবে পাঠালেও স্ত্রী লতিফাকে পাঠানো নিয়ে নানা টালবাহানা শুরু করে। এরই মধ্যে খবর আসে তার স্বামী মুহাসিনকে সৌদি আরবের একটি গোপন স্থানে আটকে রাখা হয়েছে। এমননি খবর পেয়ে লতিফা বেগম দালাল আশানুর বেগমের সাথে যোগাযোগ করলে তিনি জানান আটক মুহাসিনকে উদ্ধার করতে ৩ লক্ষ টাকা লাগবে। টাকা দিলেই সে দ্রুত মুক্তি পাবে। এ বিষয়ে ভোক্তভোগী লতিফা বেগম তার স্বামীকে উদ্ধারের জন্য আইনী সহায়তা চেয়ে স্থানীয় ইউ.পি চেয়ারম্যানের নিকট আবেদন করেছেন। পাশাপাশি ঐ দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মানবাধিকার সংগঠণ ও সাংবাদিক সংগঠণ বরাবর অনুলিপি প্রেরণ করেছেন।
স/এষ্

