ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অনুপ্রবেশকারীদের সদস্যপদ নবায়ন করা হবে না

admin
মে ২৫, ২০১৭ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে জেলা পর্যায়ের নেতাদের হাতে নতুন সদস্য সংগ্রহের ফরম বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নতুন সদস্য সংগ্রহ ও পুরোনোদের নবায়ন অভিযান যেন বিতর্কিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। পরগাছাদের দলে প্রবেশ ঠেকাতে নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত যাচাই-বাছাই করতে হবে।’

নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে করা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএমের দাবি জোরালো ও যৌক্তিক। ডিজিটাল যুগে অ্যানালগ থাকতে চাই না—আমরা নির্বাচন কমিশনের কাছে জোরালোভাবে এই যুক্তি তুলে ধরব।’

বিচার বিভাগ করায়ত্ত করতে চায় সরকার—বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিচার বিভাগ বিএনপি করায়ত্ত করেছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়েছিল বিএনপি।’

বিএনপিকে কেন সমাবেশের অনুমতি দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের অনুমিত দেওয়া হবে কীভাবে? কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিমানবন্দরে এক সম্পাদক আরেক সম্পাদককে মেরেছেন। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ করে তুলেছে। একজন আরেকজনকে সরকারের দালাল বলছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার নেতারা মারামারি করে। কেন্দ্রীয় নেতাদের পালিয়ে ঢাকায় আসতে হয়।’

স/এষ্