ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

জাদু মিয়ার উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

abu naser
জুলাই ৩১, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জাদু মিয়ার উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারী প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে জেলা জাকের পার্টি।

সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতি মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মোঃ মহিউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক এমএ কুদ্দুছসহ জাকের পার্টির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ।

মানববন্ধনে বক্তারা মশিউর রহমান জাদু মিয়ার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মশিউর রহমান জাদু মিয়া শহরের তেতুলতলা বাসা থেকে বের হলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলায়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওইদিন তাকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।