বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রকশন ফাউন্ডেশন (আর, আর, এফ) আয়োজিত। ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মুগডালের রোগ ও পোকা দমনে প্রদর্শনী প্লট স্থাপন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারিকেলবাড়ীয় ইউনিয়ন এর ক্ষেত্রপালা মাঠে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন, প্রকল্প কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহানাজ বেগম, প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম, কৃষিবিদ ফয়সাল জোয়ার্দার, বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র দেবনাথ, আর, আর, আফ এর ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আতোয়ার মোস্তাফা, তিস্তা কৃষক দলের সভাপতি আবু সাঈদ, কৃষক আব্দুর ছাত্তার, আমিনুর বিশ্বাস, মনিশংকর পোদ্দার ছাড়াও ৯০জন কৃষক উপস্থিত ছিলেন।
স/এষ্

