ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

করিমগঞ্জে হত্যা মামলার আসামীর মৃতদেহ তাড়াইলের পল্লী থেকে উদ্ধার

admin
মে ২৫, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ প্রসাদ রায়, কিশোরগঞ্জ থেকে: করিমগঞ্জে হত্যা মামলার আসামী আব্দুল্লাহ বিন ইহাদ (১৮) নামের এক যুবকের মৃতদেহ তাড়াইলের পল্লী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশ খবর পেয়ে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মাগুরী গ্রামে একটি পরিত্যক্ত ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে। ইহাদ করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটির গ্রামের আজিজুল হক এলাম মিয়ার পুত্র। গত ২৩ মে সে নিখোঁজ হয়। নিহতের স্বজনদের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে একই গ্রামের নিয়ত সৈয়দ আলী হত্যা মামলার এজাহারভূক্ত আসামী ছিল আব্দুল্লাহ বিন ইহাদ। গত কয়েকদিন আগে বাংলাদেশ কিশোর অপরাধ সংশোধনী কারাগার (গাজীপুর) থেকে সে জামিনে মুক্তি পায়। তাড়াইল থানার অফিসার ইনচার্জ চৌধুরী মিজানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাড়াইল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

স/এষ্