ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য লাবু চৌধুরীর জন্মদিন আজ

abu naser
জুলাই ১৩, ২০২৩ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য লাবু চৌধুরীর জন্মদিন আজ

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট কৃষি গবেষক ও কলামিষ্ট শাহদাব আকবর লাবু চৌধুরীর শুভ জন্মদিন আজ বৃহস্পতিবার। তার জন্মদিনে ফরিদপুরের সালথা ও নগরকান্দার নেতাকর্মী এবং সমর্থকরা শুভেচ্ছা জানিয়েছেন।

শাহদাব আকবর লাবু চৌধুরী ১৯৬১ ইং সালে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম গোলাম আকবর চৌধুরী ছিলেন একজন ভাষা সৈনিক। মাতা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের একাধিকবার সংসদ উপনেতা।

লাবু চৌধুরী ১৯৮৬ ইং সালে তার মমতাময়ী মা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতধরে ফরিদপুর-২, আসনের সালথা-নগরকান্দায় রাজনীতি শুরু করেন। সৈয়দা সাজেদা চৌধুরীর নির্দেশে সালথা ও নগরকান্দার গণমানুষের জন্য কাজ করেছেন। মায়ের ইন্তেকালের পর তিনি উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তিনি কৃষিতে বিশেষ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষি পদক লাভ করেছেন। একজন কলামিষ্ট হিসেবে তার লেখা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তার লেখা অন্যতম কবিতার বই “চেতনার ঝংকার” প্রকাশ পায়। এছাড়াও তিনি বিভিন্ন টেলিভিশনের টকশোতে দলের জন্য কথা বলে আসছেন।