ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত

admin
মে ২৫, ২০১৭ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ.দোহার প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাহ্রা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদশীর্রা জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখাযায়, উপজেলার বাহ্রা বাজারে নিপুশীলের সেলুন দোকান,গোলাম রুসুল খানের মায়ের দোয়া ডেকোরেটর, মদন ঘোষের মিষ্টির দোকান, মো. শাহীনের ফার্মেসী, আঃ সালামের হোটেল, মুন্নু মিয়ার লাইব্রেরী, মো. কামরুলের ক্রোকারীজ, স্বপন মিয়ার ডেকারেটর ও জামিনুলের ওয়েলডিংয়ের দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোলাম রসুল খান বলেন, আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তা আমরা কেই বলতে পারবো না ।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক (এস.আই) সফিকুল ইসলাম সুমন বলেন, আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনে করে ঢাকা-১ আসনের সাংসদ অ্যডভোকেট সালমা ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন স্যার কে অবহিত করেছি। তারা দুজনেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছেন

স/এষ্