ঢাকাশনিবার , ২৪ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভাঙ্গায় মাইক্রোবাসে আগুন, নিহত-৬

abu naser
জুন ২৪, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় মাইক্রোবাসে আগুন, নিহত-৬

 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে সাথে ধাক্কা লেগে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৬জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।

তিনি আরও বলেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।