ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে : বদলগাছীতে এমপি সেলিম

admin
মে ২৫, ২০১৭ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী(নওগাঁ) সংবাদদাতা : মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুয়ায়ী দেশ আগামী ২০২১ সালের মধ্যে মধ্যেম আয়ের দেশে উন্নত হবে। সেই লক্ষে প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভা নেত্রী ও জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্য,চিকিৎসা,শিক্ষা,সংস্কৃতি,রাস্তা ঘাট,ব্রীজ ও বিদ্যুৎত সহ সকল ক্ষেত্রে যে ভাবে এগিয়ে যাচ্ছে ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে এতে কোন সন্ধেহ নেই। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বদলগাছী সদর ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বৎসরের উম্মুক্ত বাজেট আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্টিত বাজেট আলোচনা সভায় তিনি আর ও বলেন তার সরকারের আমলে মহাদেবপুর-বদলগাছী আসনে দৃষ্যমান যে উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে তা আগামীতে দ্বিগুন উন্নতি হবে। উক্ত বাজেট অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত,থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন,সাবেক চেয়ারম্যান এম.এম গফুর প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম দেওয়ান, শিক্ষক আজাদ, নওগাঁ যুব আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেন্সি চৌধুরী ও অত্র ইউপির গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রায় ৫ শতাধিক জনসাধারণ।
উক্ত সদর ইউপির ২০১৭-১৮ অর্থ বৎসরের উম্মুক্ত বাজেট উপস্থাপন করেন অত্র ইউপি সচিব আব্দুস সালাম। বাজেটে অত্র ইউপির বিভিন্ন খাত থেকে রাজস্ব আয় ২৩ লক্ষ ৮৮ হাজার ৮শত পঞ্চান্ন, বিভিন্ন খাত থেকে উন্নয়ন আয় ১ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৪ শত ৪০ টাকা। উক্ত আয় ও ব্যায় খাতে উপস্থিত জনসাধারণ বাজেটর উপর উম্মুক্ত আলোচনায় শতস্ফুর্ত অংশ গ্রহন করেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য আনিছুর রহমান।

স/এষ্