নগরকান্দায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেল পাঁচটায় উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ সহ আরো অনেকে।
খেলায় তালমা ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় নগরকান্দা পৌরসভা একাদশ।

