ঢাকারবিবার , ১১ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে ১৮ কেজি গাঁজাসহ আটক-২

abu naser
জুন ১১, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ১৮ কেজি গাঁজাসহ আটক-২

 

আবু নাসের হুসাইন, সালথা: খড়ের মধ্যে লুকিয়ে পাচারের সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

শনিবার সন্ধ্যায় মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটক দুইজন হলেন- চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছোট বদলিয়া গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মো. ইমরান (২৫) এবং একই জেলার দামুড়হুদা উপজেলার বুইছিতলা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শহিদ হোসেন (২৮)।

র‌্যাব-৮, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইক আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলি যুক্ত পাওয়ার টিলারে খড় বোঝাই করে তার ভেতরে ১৮ কেজি গাঁজা লুকানো ছিল। চুয়াডাঙ্গা থেকে ট্রলিটি ছেড়ে আসে।

তিনি জানান, আটক দু’জনের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম ও গাঁজা বিক্রির ৫০০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।