ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা রবিউল ইসলাম নবী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৫ বছর ।
বুধবার বেলা ১টার দিকে নবী যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত নবী কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের সাবজাল হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।
তিনি মোবারকগঞ্জ চিনিকলের পাম্প চালক পদে চাকুরি করতেন। চাকুরি জীবনে তিনি মোচিক শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রথমে সদস্য নির্বাচিত হন। এরপর সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং সভাপতি পদে ৩ বার নির্বাচিত হন। এছাড়া তিনি জাতীয় চিনিকল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রবিউলের সহকর্মী মিলন বিশ্বাস জানান, বুধবার সকালে বাড়িতে থাকা বস্থায় তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি সেখানে মারা যান। রবিউল ইসলাম নবীর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স/এষ্

