ঢাকাশুক্রবার , ১২ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

abu naser
মে ১২, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কান্দাকুল নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের পুলিশ সুপারের দিক-নির্দেশনা ও ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বোয়ালমারী উপজেলার কান্দাকুল এলাকায় অভিযান চালিয়ে জনৈক চুন্নু মোল্যার বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতাকৃত আসামীরা হলো- মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের জলিল শেখের ছেলে লিয়াকত শেখ (২৩) ও একই উপজেলার মেছেরদিয়া গ্রামের পরশ উল্লাহ (পঁচা) এর ছেলে আব্দুর রহমান ওরফে রহিম (৩৫)।

গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম বলেন, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।