খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামে মঙ্গলবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে প্রকাশ, বাউকাঠি গ্রামের মৃত. কাঞ্চন মোল্লার ছেলে হান্নান মোল্লা ২০১৩ সালে তার বসত ঘর লাগোয়া ওয়াহেদ আলী খানের ছেলে আঃ রব খান’র কাছ থেকে ১৩ শতাংশ জমি খরিদ করেন যা রেজিস্ট্রি অফিস এর মাধ্যমে দলিল করে নেন। কিন্তু পার্শ্ববর্তী সেলিম খান’র স্ত্রী শিউলি বেগম উক্ত জমি জোড় জবর দখল করার চেষ্টা করে এমনকি ভাড়াটে সন্ত্রাসী এনে হান্নান মোল্লা’র প্রাণনাশের হুমকি দেয়। এ নিয়ে আদালতে শিউলি বেগম বাদী হয়ে হান্নান মোল্লাকে হয়রানীর লক্ষে মামলা করলে বিজ্ঞ আদালত এমপি ৪৬৫/২০১৬ (ঝাল) যার ধারা ১৪৪/১৪৫ ফৌঃকাঃবিঃ অনুযায়ী ২২/৫/১৭ ইং তারিখে পুর্বের পুরাতন ঘরখানা সংষ্কারের নির্দেশ দেয় কিন্তু শিউলি বেগম সন্ত্রাসী বাহিনী নিয়া দেশীয় অস্ত্রে’র প্রদর্শনির মাধ্যমে মঙ্গলবার পুরাতন টিনের চালা ঘরটি সংষ্কার না করে ইট সিমেন্টের পাকা স্থাপনা নির্মান করা কালে ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে এসআই মিজান সংঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাকা স্থাপনা নির্মান করা থেকে বিরত থাকার জন্য শিউলি গংদের নির্দেশনা প্রদান করে। বর্তমানে হান্নান মোল্লা তার জীবন নিয়ে বড় ধরনের হুমকির ভিতর রয়েছে বলে অভিযোগ করেন।
স/এষ্

