ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিক্ষার্থীদের পড়ার কোন বিকল্প নাই : ধর্মমন্ত্রী

admin
মে ২৩, ২০১৭ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ  

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ।

কবি নজরুলের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সব্যসাচী লেখক। তিনি সময়ের পরিপ্রেক্ষিতে কবিতা লিখেছেন। দারিদ্র্যের কষাঘাত এসেছে কবির জীবনে কিন্তু তাঁকে ভাঙ্গতে পারে নি। আমরা তাঁকে সকল কাজে শ্রদ্ধাভরে স্মরণ করব।’ মন্ত্রী আরও বলেন, ‘জ্ঞান আহরণের একমাত্র পথ পড়া। তাই শিক্ষার্থীদের পড়ার কোন বিকল্প নাই।’

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান ও কবির নাতনি খিলখিল কাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো: হুমায়ুন কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মাহবুব হোসেন ও শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার। শিক্ষার্থীদের পক্ষ হতে মো: নজরুল ইসলাম বাবু এবং মো: রাকিবুল হাসান রাকিব বক্তব্য রাখেন।

আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। নজরুল গবেষণায় অবদানের জন্য বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ও ভারতের বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং নজরুল সংগীতে অবদানের জন্য শিল্পী ফেরদৌস আরা’কে ‘নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেন  ধর্মমন্ত্রী ও কবি নজরুলের নাতনি খিলখিল কাজী এবং সম্মানী প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। ব্যস্ততার কারণে ভারতের বিশিষ্ট নজরুল গবেষক ও শিল্পী ফেরদৌস আরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে পারেন নি। তাঁদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন যথাক্রমে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক মুহাম্মদ রাশেদুল আনাম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল-অধ্যাপক ড. সৌমিত্র শেখর-এর সভাপতিত্বে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের নাগরিক লোকপরিম-ল শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাশরিক-ই-হাবিব। ‘নজরুলের চিঠিপত্র: প্রসঙ্গ প্রেম’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ বেপারী। প্রবন্ধ দুইটির আলোচক হিসেবে আলোচনা করেন যথাক্রমে বাংলা একাডেমি’র উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মাহবুব হোসেন।

শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি নজরুলের গান, কবিতা, নৃত্য অনুষ্ঠিত হয়। সবশেষে নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের পরিবেশনায় নাটক পরিবেশিত হয়।

স/এষ্