এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :
বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার সকালে ভ্যান চালক মানিক মুন্সী (৩২) নিহত ও ৪ জন আহত হয়েছে।
আহত হয়েছে মোটর সাইকেল চালক শাওন (২৫) ও তার সঙ্গী নাইম (২২)। মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা বাদশা তালুকদারের বাড়ির সামনের রাস্তার কাছে এ দূর্ঘটনা ঘটে।
ভ্যান চালক ভাইজোড়া গ্রামের মৃত. আব্দুল কাদেরের পুত্র মানিক মুন্সী ভ্যানে ফ্রিজ নিয়ে গাবতলা গ্রামের দিকে যাচ্ছিল।
এসময় বিপরীত থেকে আসা মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ২ সন্তানের জনক মানিক মুন্সী নিহত হয়।
আহত মোটর সাইকেল চালক দেলোয়ার মহুরীর পুত্র শাওন ও তার সঙ্গী নাইম মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনায় প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম জানান, নিহত ভ্যান চালকের লাশ উদ্ধার ও ঘাতক মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-১৯৩৪) আটক করা হয়েছে।
স/এষ্

