ঢাকাশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল, সম্পাদক সাখাওয়াত

abu naser
এপ্রিল ৭, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল, সম্পাদক সাখাওয়াত

 

ফরিদপুর ব্যুরো: সালথার ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হলেন মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়াও সাংগঠণিক সম্পাদক হিসেবে জাকির হোসেন আলোক নির্বাচিত হয়েছেন।


আজ শুক্রবার ঢাকার চন্দ্রিমা উদ্যানে অনুষ্ঠিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।প্রতিষ্ঠাকালীন সদস্যদের ভোটে নির্বাচিত এই সংগঠনের এটি দ্বিতীয় কমিট।

প্রতিষ্ঠাকালীন এই সংগঠনের সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন মোঃ তাজুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি কামাল হোসেন জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। তিনি বলেন, ইউসুফদিয়া স্কুলের গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করা, এলাকার সামাজিক কর্মকাণ্ডসহ যাবতীয় সেবামূলক কাজ করাই হবে এসোসিয়েশনের মূল লক্ষ।