ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

abu naser
এপ্রিল ২, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের নগরকান্দায় অনুমোদনহীন মেয়াদোত্তীর্ণ ঔষধ, অবৈধ যৌন উত্তেজক ঔষধ বিক্রির অপরাধে ৩ ব্যবসায়ীকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে ঔষধ প্রশাসনের সহযোগিতায় উপজেলার ফুলসুতি বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। এসময় জেলা ড্রাগ সুপার শরিফুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, উপজেলার ফুলসুতি বাজারের মেসার্স ফাতেমা ফার্মেসীর মালিককে দশ হাজার টাকা, আজাদ মেডিকেল হলের মালিককে আট হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউসের মালিককে আট হাজার টাকা আর্থিক জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়েছে।