মাদক আইনে ২৫ টি মামলা ॥ আটক ৬৯ জন
খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ গুলোকে সহজ করে দিচ্ছে ঝালকাঠি ডিবি পুলিশ। অনুসন্ধানে জানা গেছে, জানুয়ারী-১৭ থেকে মে মাস পর্যন্ত ঝালকাঠি গোয়েন্দা শাখা অর্থাৎ ডিবি’র অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল, ১২২১ পিস ইয়াবা ও প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার সহ ৬৯ জন মাদক সংশ্লিষ্ঠ ব্যক্তিদের আটক করা হয়েছে।
এ প্রসঙ্গে ডিবি ইন্সপেক্টর জানান, উপরোক্ত ছাড়াও ৪৪ টি মোবাইল কোর্ট করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকাসক্তদের কাছ থেকে সরকারের রাজস্ব খাতে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জমা দেওয়া হয়েছে। পাশাপাশি মাদকাসক্তদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন জনকে ২১ মাস ২৮ দিন সাঁজা প্রদান করা হয়েছে। ডিবি’র অভিযানে সবচেয়ে বড় সাফল্য হলো ঝালকাঠির চিহ্নিত মাদক স¤্রাট রাজা গোমস্তা, জালাল মাঝী, আমিরাবাদের বারেক মাঝী ও বাস্তহারা জামাল আটক হওয়া। এদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে আবার দীর্ঘদিন জেল খেটেছিল তারা।
মাদক সম্পর্কে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল এএসপি) মোঃ মোজাম্মেল হোসেন রেজা বলেন, মাদক এর ব্যাপারে জিরো টলারেন্স, এ ব্যাপারে কাউকে ছাড় নয়।
অতিরিক্ত পুলিশ সুপার আঃ রকিব জানান, মাদক যে কোন অপরাধের পুর্ব শর্ত, মাদকাসক্তরা মাদকের টাকা যোগাড় করার জন্য বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে থাকে তাই মাদক নির্মূল করতেই হবে। এ জন্য সকলের সচেতন হওয়ার তাগিদও দেয় তিনি।
স/এষ।

