ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

abu naser
মার্চ ২৫, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি ।। ফরিদপুরের সালথায় মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে আরফিন মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফিন মোল্লা ওই গ্রামের আবু মোল্লার ছেলে।

সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা গণমাধ্যমকে বলেন, বিকালে মাঠে পাটবীজ বুনাতে গিয়ে ছিলো আরফিন। পাটবীজ বুনানো শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মুত্যু হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক বলেন, সিংহপ্রতাপ গ্রামে মাঠে থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরফিন নামে এক যুবকের মৃত্যু হয়।

স/এষ্