ঢাকাসোমবার , ২২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইবিতে ছুটিতেও চলছে ক্লাস-পরীক্ষা

admin
মে ২২, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইবি সংবাদদাতা-
সেশনজট দূরীকরণে ছুটিতেও চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা। বন্ধের মধ্যে একাডেমিক কার্যক্রম পরিচালনায় সকল সুযোগ সুবিধা দিচ্ছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২০মে থেকে ৩ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন, পবিত্র রমজান, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে ছুটি রয়েছে। এই ছুটির মধ্যেও কয়েকটি বিভাগের ক্লাস-পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সেশনজট দূরীকরণের লক্ষ্যে বিভাগের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছুটির মধ্যেও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিভাগগুলোর মধ্যে রয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এসব বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের চূড়ান্ত পর্ব লিখিত ও ল্যাব পরীক্ষা চলছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সেশনজট মুক্ত করার লক্ষে এধরনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। ছুটির মধ্যে একাডেমিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক-শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আশাকরি শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় সেশনজট দূরীভূত হবে।

স/এষ্