ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

abu naser
মার্চ ১৫, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা ইন্সট্রাকটর (আইসিটি) মোঃ টিপু সুলতান, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক মনির মোল্যা, মোশারফ হোসেন, বিধান মন্ডল প্রমূখ।