রেনু সাহার দখল থেকে নিজের জমি ফেরত পেতে দারে দারে ঘুরছে সূর্য
রাহুল রাজ ।। বগুড়া জেলার শেরপুর পৌরসভার পশ্চিম দত্তপাড়া ২ নং ওয়ার্ডে এলাকায় প্রভাবশালী সিন্ডিকেট এক অসহায় পরিবারের জমি দখল করে রেখেছে। জীবনের নিরাপত্তা না থাকায় পৈতৃক ভিটার দখল নিতে পারছেন না ভুক্তভোগীরা। পশ্চিম দত্তপাড়ার রথিন্দ্রনাথ সাহা (রেনু সাহা) পিতা : ধিরেন্দ্রনাথ সাহা সিন্ডিকেট এই জমি দখল করে নিজেদের মত ব্যবহার করছে।
সিন্ডিকেট সদস্যরা শ্রী নারায়ন চন্দ্র সান্যালের ছয়শত ছাব্বিশ শতক জমি দখল করে তার একমাত্র সন্তান সূর্য সান্যালকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
গত কয়েক বছর সূর্য সান্যাল প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে খুলনা জেলার, তেরখাদা থানার, নলিয়ার চর গ্রামে মানবেতর জীবন যাপন পার করছে। সরেজমিনে দেখা যায়, যার পৈতৃক ভিটার বর্তমান বাজারদর কয়েক কোটি টাকা সেই সূর্য সান্যালের ঔষুধের টাকা জোগাড় করতেই পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।
সূর্য সান্যালের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, সূর্য সান্যালের এর ঠাকুর দাদা (বাবার বাবা) জোতিষ চন্দ্র সান্যালের সকল সম্পত্তি রথিন্দ্রনাথ সাহা (রেনু সাহা) দখল করে ভোগ করে যাচ্ছেন। শ্রী নারায়ন চন্দ্র সান্যাল কয়েক দফা জমি দখলের চেষ্টা করলে তাকে গুম ও হত্যার চেষ্টা করে রথিন্দ্রনাথ সাহা (রেনু সাহা) ।
দলিল যার জমি তার এই ঘোষনার পর থেকে সূর্য সান্যালের মনে আবার নতুন করে পৈত্বীক ভিটা ফিরে পাবার আশা জাগে।
বর্তমানে সূর্য সান্যালের পক্ষে তার খালাতো ভাই জমি দখলমুক্ত করতে প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন করছেন।
এখন দেখার বিষয় আইনের হাত বড় না রথিন্দ্রনাথ সাহা (রেনু সাহা) গং এর হাত বড়।
স/এষ্

